শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় গন সচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ২ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। “দেশপ্রেমের শফথ দিন দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্ণীতি দমন কমিশন সাজেকা খুলনার আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় গতকাল বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উভয় পক্ষের মধ্যে তুমুল বাক যুদ্ধ হয়। যুক্তি তর্কের মাধ্যমে এক পক্ষে অপর পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। মাঝে মধ্যে দর্শক সারীতে উপস্থিতিতে মুহুর মুহুর করতালী ছিল বেশ আকর্ষনীয়। প্রতিযোগিতা শেষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, ক্যাপটেন ঈসা হক। বিচারক ছিলেন সদর সহকারী কমিশনার সুমনা আইরিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, বক্তরা বলেন, শিক্ষার্থীদের সততা ও নিষ্টার শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকে সততা শেখানো বড় হয়েও সেটি সুফল আনতে পারে। বর্তমান সময়ে দুর্ণীতি একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজ যারা শিশু আগামী দিন তারা রাষ্ট্র পরিচালনা করবে। প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মের ভূমিকা সর্বাপেক্ষা বেশি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com