বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় গ্রাম পুলিশের মাঝে স্মার্ট পরিচয় পত্র বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দফাদার-চৌকিদার (গ্রাম পুলিশ) মাঝে স্মার্ট কার্ড পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০ টায় কালেক্টরেট চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।এসময় উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন,নির্বাহী মাজিস্ট্রীট পলাশ আহমেদ, নুসরাত জাহান অনন্যা,এস এম আকাশ সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, আপনারা এলাকায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইফটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে সজাগ থাকবেন। এলাকায় কোন অপরাধ সংগঠিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে জানাতে হবে। সকলের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। অতীতে গ্রাম পুলিশের সুনাম রয়েছে সেটি ধরে রাখতে হবে। উল্লেখ্য জেলার ৭৮ টি ইউনিয়নের ৭২২ জন গ্রাম পুলিশের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com