বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি, সভা, পুরস্কার বিতরণ ও প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শিমুল রানা সহ জেলার প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com