সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধন হয়েছে।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে গতকাল সকাল ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, ডাঃ মুক্তাদির তামিম,ডাঃ সাইফুল ইসলাম,ডাঃ পার্থ কুমার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ আবুল কাশেম। এবার জাতীয় সকাল ৯টা থেকে বিরতীহিনভাবে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ৭ উপজেলা, ২ পৌরসভা ও ৭৮ ইউনিয়নে ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত আছেন। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১ শত ৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com