শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ডিবি গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ ইমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত লক্ষ্মীকান্ত মল্লিকের দৌহিত্র রাজু মল্লিক, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, ডলি রানী দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, সাংবাদিক ইমরান হোসেন, সমাজসেবক আবুল কালাম, আবু তালেব, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, দুলাল চন্দ্র দাস, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির চারজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত লক্ষ্মীকান্ত মল্লিক স্মৃতি সম্মাননা-২০২৩ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com