স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের মোঃ লতিফ গাজীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল গাজী(৪০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় ডিবি পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের সাতক্ষীরা টু চুকনগর সড়কের বিনেরপোতা ব্রিজের উপর থেকে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী হাফিজুল কে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ।এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।