মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ১০২ পিচ ফেনসিডিল সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক সফল অভিযানে ৩ কেজি গাঁজা ও ১০২ পিচ ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার দূর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর পুত্র মোঃ শিমুল হোসেন (৩২) ও কলারোয়া উপজেলা দক্ষিন ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের পুত্র মোঃ আলিমুল ইসলাম(২৯)।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গতকাল সকাল সাড়ে ১০টায় কাজিরহাট বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজন্ট ব্যাংকের সামনে সাতক্ষীরা টু যশোর মহাসড়কের উপর হইতে ৩ কেজি গাঁজা সহ আসামি শিমুল হোসেন ও অপর অভিযানে রবিবার রাতে কলারোয়া থানা রাজপুর গ্রামের মাদরা টু ফুলতলাগামী রোডস্থ আসামীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০২ বোতল ফেন্সিডিল সহ আসামী আলিমুল ইসলাম কে আটক করে।জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান জেলার কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনা সময় আসামীদের আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, জেলায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com