বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানের কর্মচারীকে পিটিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: সতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ দোকানের কর্মচারীকে পিটিয়ে জখম করায় অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহরের সুলতানপুর বড় বাজারে ঘটে। গুরুত্বর আহত শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা শেখ বাহাউদ্দীনের পুত্র সিরাজুল ইসলাম সুজন (৩১)। সাতক্ষীরা সদর হাসপাতলে চিকিৎসাধীন সুজন জানান, তিনি বড় বাজারে নিউ গাজী এ্যালুমিনিয়াম কর্মচারী। দোকান থেকে মুন সিরামিকের একটি প্লাট নিয়ে অন্যান্য দোকানে খোজার চেষ্টা করে কোথাও না পেয়ে আদর্শ এ্যালুমিনিয়ামে যায়। ঐ দোকানের স্বত্ত্বাধিকারী শামিম হোসেন তার দোকানে এই প্লেট নেই বলে জানিয়ে দেয়। তখন সুজন বলে আপনাদের এত বড় প্রতিষ্ঠান কিন্তু নামকরা কোম্পানীর পণ্য এখানে নেই। এটি বলার সাথে সাথে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ পূর্বক শামিমের নেতৃত্বে দোকানের কর্মচারী রাকিব, মুন্না, সাঈদ, সহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে পাশে বেঙ্গল এ্যালুমিনিয়ামের স্বত্ত্বাধিকারী জিকুর নেতৃত্বে তাকে হাত পা বেধে মারপিট করতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জানান, তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। চিকিৎসাধীন রয়েছে সুস্থ হতে সময় লাগবে। এ বিষয়ে সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসরাম জানান। এজাহার পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com