বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় তুফান ডেকোরেটরের স্বত্ত্বাধীকারি প্রয়াত আব্দুল্লাহ সিরাজের স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ডেকোরেটর প্যালেসের স্বত্তাধিকারী প্রয়াত আলহাজ্ব শেখ একেএম আব্দুল্লাহ সিরাজের স্মরনে স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রয়াত আব্দুল্লাহ সিরাজের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন প্রয়াতের ভাই বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, আব্দুস সোবহান খোকন, সাতক্ষীরা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, কবি কামরুল ইসলাম ফারুক, ডেকোরেটর ব্যবসায়ী মনজুর হোসেন নান্টু, ডেকোরেটর সমিতির সহ-সভাপতি গোলাম কুদ্দুস, সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান কামু, প্রয়াতের মেয়ে তামান্না তাসমিন, ভাতিজা তানজিম কামাল তমাল, ভাগ্নে মীর তাজুল ইসলাম রিপন সহ অন্যান্যরা। সভায় সমাপনী বক্তব্য প্রয়াত আব্দুল্লাহ সিরাজের ভাই বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা বলেন, মানুষের একদিন শেষ হয়ে যাবে। সময় থাকতে ভাল কিছু করার চেষ্টা করতে হবে। আমার প্রয়াত পিতা মোসলেম উদ্দীনের প্রতিষ্ঠিত তুফান কোম্পানী নিয়ে আমরা গর্ববোধ করি। সকল মানুষের মধ্যে সেবা ও সৃজনশীলতা আছে সেটিকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। ডেকোরেটর একটি সৎ ব্যবসা। সৎভাবে ব্যবসা করলে তাতে বরকত আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেকোরেটর সমিতিকে সামনে এগিয়ে নিতে হবে। পরে তিনি প্রয়াত ভাইয়ের লেখা শেষ চিঠি সকলের সামনে তুলে ধরেন। এসময় জেলার সকল ডেকোরেটর ব্যবসায়ী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পারহাউজ জামে মসজিদের পেশইমাম হাফেজ জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডেকোরেটর সমিতির কোষাধ্যক্ষ মো: আশরাফুল ইসলাম বাবুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com