সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের মান উন্নয়নের লক্ষে প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, দেবহাটা উপজেলা প্রতিনিধি এম.এ মামুন, তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন, আশাশুনি উপজেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন প্রমুখ। এসময় দৈনিক আমার সংবাদের সম্পাদকের নির্দেশনা অনুযায়ী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন উপজেলা প্রতিনিধিদের স্ব স্ব এলাকার সার্বিক মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা প্রতিনিধিগণ নিজ নিজ এলাকার সাংবাদিক সিন্ডিকেট ও হলুদ সাংবাদিকদের কর্ম তৎপরতার বিরুদ্ধে স্থানীয় ভাবে আমার সংবাদের ভাবমূর্তি উজ্জল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ২০২৪ সালকে লক্ষ মাত্র ধরে আমার সংবাদ পত্রিকাটি সর্ববহুল ও পাঠক সমৃদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করার ব্যাপারে উপজেলা প্রতিনিধিদের দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন। মত বিনিময় সভাটি মধ্যাহ্ন ভোজের পর সমাপ্ত হয়।-প্রেস বিজ্ঞপ্তি