সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ধূমপান ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমান আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ৫ জনকে মোবাইল কোর্টে জরিমান আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০ টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক শাহনেওয়াজ তানভীর জরিমান আদায় করেন। জানা গেছে,সাতক্ষীরায় শহরের আমতলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও (সংশোধনী) ২০১৩ এর ৫ লঙ্ঘনের দায়ে, ৫ জন কে মোট ৩,৫০০/- টাকা জরিমানা করা হয়। একই সাথে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসরণ করা হয়।ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা প্রতিনিধি ও মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মলি­ক,এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের আনিসুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির চৌকশ টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com