রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় নবযোগদান কারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের বরন অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নব নিয়োগ প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের বরন করা হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাতক্ষীরা জেলার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক। তিনি বলেন বর্তমান দেশে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সরকারের নির্দেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করছে। দেশে শিশু মৃত্যু-মাতৃমৃত্যু হার কমেছে পরিবার পরিকল্পনা মান সম্মত সেবার জন্য। আপনাদের দাবি দাওয়া গুলি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখা হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা ডিডি গাজী বশির আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: দীন মোহাম্মদ, বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারন সম্পাদক মো: জিল্লুর রহমান, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা: মো: সাহিনুর আলম, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মোছা: মনিরা খাতুন, মো: সফিকুল ইসলাম। এসময় জেলার সকল পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নবযোগদান কারী কর্মীদের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com