মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই সংগঠনের আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাডল ৫টায় নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে নিসচা সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মাদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক মোঃ নূর মোহাম্মাদ পাড়, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক কে এম আনিছুর রহমান, সাকিবুর রহমান বাবলা, এড. এ বি এম সেলিম, নিসচা জেলা সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না। সভায় সর্ব সম্মতিক্রমে কার্যকরী কমিটিতে নতুন করে ১২ জনকে অন্তর্ভূক্ত করা হয়। তারা হলেন যথাক্রমে প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা কাজী নার্সিউদ্দীন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক মোঃ নূর মোহাম্মাদ পাড়, সাকিবুর রহমান বাবলা, আলী মুক্তাদা হৃদয়, জাহিদ হোসাইন, রেজাউল ইসলাম বাবলু, মোঃ ইদ্রিস আলী, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আতিকুজ্জামান রিপন, মোঃ মনিরুজ্জামান। এ সময় অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, নিরাপদে চলতে হলে ফুটপথে আমাদেরকে ডান পাশে হাটতে হবে তা না হলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। এ বিষয়ে ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষন করলে তারা বলেন আমরা জনসাধারণকে ডান পাশ দিয়ে হাটতে বললেও তারা তা মানতে চায় না। বক্তারা আরো বলেন, ত্র“টিপূর্ণ রাস্তাঘাট সংস্কারের অভাবে যানবাহন নষ্ট হচ্ছে, পাশাপাশি দূর্ঘটনা ঘটছে। অনেকে গ্রাম থেকে শহরে এসে ইজিবাইক চালাচ্ছে কিন্তু চালকদের অদক্ষতার কারণে সড়ক দূর্ঘটনা বেশি হচ্ছে। ট্রাক ড্রাইভাররা তাদের হেলপার দিয়ে গাড়ি চালনার কারণে সড়ক দূর্ঘটনা ঘটছে। এ সময় আরো উপস্থিত ছিলেন তৌফিকুজ্জামান লিটু, মোঃ রমজান আলী, অধ্যাপক এস এম রজব আলী, জি এম সোহরাব হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, এস এম রনি, খান নাজমুল হুসাইন, মোঃ মাজহারুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মোঃ কামাল উদ্দীন সরদার, মোঃ আবুল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ রুস্তম হাসান, মোঃ গোলাম মোস্তফা, জি এম মনিরুল ইসলাম , এম আমিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com