বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

মীর আবু বকর \ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে গতকাল সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ উদ্বোধন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথ,শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, মফিজুল ইসলাম। এসময় বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষকদের মাঝে নতুন পোশাক বিতরন করা হয়। শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়ে আনন্দিত হন। উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবার ও নতুন পোশাক বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com