মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ৩য় দিনের খেলায় বিজয়ী সদর সার্কেল ও তালা সার্কেল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ৩য় দিনের খেলা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স মাঠে সদর সার্কেল বনাম সদর ট্রাফিক দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর সার্কেল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে সদর ট্রাফিক ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে। উক্ত খেলায় সদর সার্কেল বিজয়ী হয়। অপরদিকে গতকাল দুপুরে তালা সার্কেল বনাম জেলা গোয়েন্দা শাখা ক্রিকেট দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলা গোয়েন্দা শাখা ২০ ওভারে ১০ উইকেটে ১২৩ রান করে। জবাবে তালা সার্কেল ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। আজ সকালে মোটরযান শাখা বনাম জেলা বিশেষ শাখা এবং অপরদিকে বিকালে দেবহাটা সার্কেল বনাম পুলিশ লাইন্স মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com