মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করার ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক তানভীর ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার দুপুরে এ তথ্য জানান সাতক্ষীরার পিবিআই কর্মকর্তারা। তানভীর ইসলাম জেলার তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলামের সাথে একই এলাকার রবিউল ইসলামের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলে তানভির ইসলামকে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় শহিদুল। তানভিরের প্রকৃত বয়স ২৪ বছর। অথচ তার বয়স ১৭ বছর উল্লেখ করে তানভিরকে অপহরণ করা হয়েছে বলে তিনি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার নং-৩৬৩/২০২৩। মামলাটির তদন্তভার আসে পিবিআইিয়ের ওপর। তদন্তে নেমে সাঁজানো মামলাটির বিষয়টি বুঝতে পারেন তদন্ত কর্মকর্তা। এ প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে বৃহস্পতিবার আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com