সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অফিসে প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের নির্বাহী সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, কামরুল ইসলাম ফারুক, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আশরাফ উদ্দিন, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় ২০২০-২১ সালের আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক সভার সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আশরাফ উদ্দিনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন ও অফিস ঘর নির্মাণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন অহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com