স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বিকালে সদরের ঝাউডাঙ্গা বিহারীনগর গ্রামে ও কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে বিলে ধান বাধার সময় দুই জনার মৃত্যু ঘটে। মৃত্যু সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর গ্রামের মৃত ওয়াহেদ মিস্ত্রীর পুত্র আব্দুলাহ মিস্ত্রি (৩৫)। স্থানীয় সূত্রে জানাগেছে আব্দুলাহ গতকাল বিকাল বৃষ্টির সময় বাড়ির পাশ্ববর্তি মাঠে ধান বাধছিল হটাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের ধান ক্ষেতে কাজ করার সময় কৃষক কামরুল ইসলাম (৩৫) বজ্রপাতে মারা জান। তার বাড়ী যশোর জেলার শার্শা থানার কয়বা গ্রামে।