স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বজ্রপাত নিরোধে তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেছেন। গতকাল বেলা ১২টায় শহরের অদূরে বাঁকাল ডিসি ইকোপার্কে তালা বীজ রোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, বজ্রপাত নিরোধ তাল গাছ সহায়ক হিসাবে কাজ করে। জলবায়ূ পরিবর্তনের ফলে বজ্রপাতের সময় কাল পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রতিনিয়ত বজ্রপাতে প্রান হারাচ্ছে যুবক বৃদ্ধ সহ সব বয়সের মানুষ। তিনি আরো বলেন বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপনের বিকল্প নেই। সাতক্ষীরা জেলা সর্বত্র ব্যাপক হারে তাল গাছ রোপন করতে হবে। জেলা প্রশাসকের উদ্যোগে প্রাথমিক ভাবে ১০ হাজার চারা রোপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। যার যার অবস্থান থেকে তাল বীজ রোপনের চেষ্টা করতে হবে। আপনি নিজে রোপন করুন অপরকে রোপন করতে উৎসাহিত করুন। এটি শুধু বজ্রপাত নিরধে কাজ করবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বলিষ্ঠ ভূমিকা রাখবে। সাতক্ষীরা বাসী অচিরেই তালের চারা রোপনের সুফল পাবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নব কর্মকর্তা মো: ইয়ারুল হক সহ জেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তারা।