বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের মেহেদীবাগ প্রবীন আবাসন কেন্দ্রে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মুফতি আক্তারুজ্জামান, অধ্যাপক মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, মাহে রমজান মাস ফজিলাতের মাস। আল্লাহ তায়ালার কাছে রোজা অত্যন্ত প্রিয় ইবাদত। রমজান মাসে রোজা বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। প্রবীন আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে সদস্যসহ সকলের সাথে ইফতার মাহফিলে একত্রিত হয়ে ইফতার করাই এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা রমজান মাসে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকব। ভাল কাজের দিকে উৎসাহিত হব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উষা সংস্থার নির্বাহী পরিচালক শামছুজোহা, কবি আব্দুল ওহাব আজাদ, অতুল কুমার ঘোষ, ফরিদ উদ্দিন মাছুদ, ইব্রাহিম হোসেন, এম আলমগীর আলম, নুরুল হুদা, শহিদুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ড. মুফতি আক্তারুজ্জামান। এছাড়া বন্ধন টেলিমিডিয়ার সদস্য ও প্রবীন আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক মুছা করিম। ইফতারের পর বন্ধ টেলিমিডিয়া ও শিল্পী সংসদের পক্ষ থেকে প্রবীন আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের সদস্যদের মাঝে রাতের খাবার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com