বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বাংলাদেশে ভেনামি চিংড়ী চাষের সম্ভাবনা ও করনীয় বিষয়ক কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাংলাদেশে ভেনামি চিংড়ী চাষের সম্ভাবনা ও করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের অদূর তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে যমুনা হলে ভারতের চেন্নাইতে অবস্থিত রয়াল হ্যাচারী, রয়াল বেঙ্গল হ্যাচারী ও চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে কর্মশালায় জেলা মৎস্য আনিসুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওভার সিজ ম্যানেজার জিআই আদা, চেন্নাইয়ের রয়্যাল হ্যাচারী স্বত্ত¡াধিকারী জি কালরাজ, খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আব্দুল কালাম বাবলা, সেতারা ফিসের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব খায়রুল মোজাফফার মন্টু। বক্তারা বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ী রপ্তানীতে বাংলাদেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিংড়ী সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে। ভেনামি চিংড়ী চাষ করার আগে চাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। এই চিংড়ী চাষে ভাইরাসের সম্ভাবনা কম। বর্তমান বিশ্ব বাজারে ভেনামি চিংড়ীর যথেষ্ট চাহিদা রয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রয়াল বাংলা হ্যাচারীর পরিচালক এসএম মামুনুর রশীদ, স্বদেশ ফিসের স্বত্ত¡াধিকারী শেখ শাফি আহমেদ, সম্পা ফিসের স্বত্ত¡াধিকারী বিশ্বনাথ ঘোষ, কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ। এছাড়া বিভিন্ন হ্যাচারীর মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com