মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বাংলাদেশ যুব মৈত্রী ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলার বাংলাদেশ যুব মৈত্রী ৬ ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব মৈত্রী আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে যুব মৈত্রী জেলা সভাপতি শিব পদ গাইনের সভাপতিত্বে, সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মৈত্রী সহ-সভাপতি তৌহিদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সংসদ সদস্য কমরেড এড মুস্তফা লুৎফুল­াহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক কমরেড মহিবুল­াহ মোড়ল, সাধাঃ সম্পাদক কমরেড এড ফাহিমুল হক কিসলু, সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড মইনুল হাসান কমরেড স্বপন কুমার শীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী জেলা সাধারণ সম্পাদক শেখ মফিজুল হক জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাধাঃ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, যুব মৈত্রী খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজওয়ান রেজা। এছাড়া জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলা ১২ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন হয়। পরে বনাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিশ্ব নাথ কয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com