বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পুঁইশাক চাষ হচ্ছে ঃ বেড়েছে অর্থনৈতিক গুরুত্ব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

দৃষ্টিপাত রিপোর্ট \ আমাদের দেশের বহুবিধ সবজির মধ্যে অন্যতম এবং অধিকতর পরিচিত পুঁইশাক। বাংলাদেশের আনাচে কানাচে, মাচায়, ঘরের চালে, উঠানে, বিভিন্ন গাছের ডালে পুইশাক এর লকলকে ডগা বিচরন করে। এক সময় বাড়ীর সবজির চাহিদা মেটাতে পুঁইশাক চাষ করা হলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে পুঁইশাকের অর্থনৈতিক মূল্য বৃদ্ধি পাওয়ায় সা¤প্রতিক বছর গুলোতে বানিজ্যিক ভাবে এই চাষ হচ্ছে এবং চাষিরা অধিকতর লাভবান হচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় পুঁইশাক বানিজ্যিক ভাবে চাষে বিপ্লব ঘটেছে। অপেক্ষাকৃত কম খরচে এবং অধিক লাভবান হওয়ায় পুঁইশাক চাষে চাষীরা আগ্রহী হচ্ছে। আমাদের দেশে এই শাঁক অত্যন্ত জনপ্রিয় এবং মূল্য ও অপেক্ষাকৃত কম, তবে সময়ের ব্যবধানে বর্তমান সময়ে সাতক্ষীরার হাটবাজারে প্রতিকেজি পুঁইশাক বিশ/পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে। পূঁইশাক সারা বছর উৎপাদিত সবজি হিসাবে পরিচিত আর এ কারনে বছরের সকল সময় সাতক্ষীরার হাটবাজার গুলোতে পূঁইশাক পাওয়া যায়। গত এক বছর পূর্বে ও পূঁইশাক কেজি প্রতি পাঁচ দশটাকায় বিক্রি হতো, কিন্তু বর্তমানে বাজার মুল্য বৃদ্ধি পাওয়ায় চাষীরা মনের আনন্দে চাষে নিয়োজিত, পুঁইশাক কেবলমাত্র সবজি নয়, ইহার পুষ্টিগুন অত্যাধিক। জনপ্রিয় এই শাক অপরাপর শাক অপেক্ষা সুস্বাদু এবং পুষ্টিকর, পুঁইশাকের কচি ডগা রান্নার পর বিশেষ স্বাদ এর সৃষ্টি করে। এক সময়ের বাড়ীর ছাদে, মাচানে পতিত জায়গায়, রান্নার ঘরের ছেচেতে যে পুঁইশাক হতো তা আজ বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে যা সবজি উৎপাদনের এক মহাক্ষেত্র। পুঁইশাকের পাশাপাশি পুঁইশাকের দানা অতি লোভনীয় আর স্বাদের সবজি, বাজারে যখন পূঁইশাকের ডিম, বিচি বা দানা ওঠে তখন বাজারের সর্বাপেক্ষা দামী সবজির তালিকায় থাকে। সাতক্ষীরার সদর উপজেলার বইকারী, ছনকা, আলিপুর, মাহমুদপুর, ভাড়–খালী, ঘোনা সহ বহু এলাকা, তালা পাটকেলঘাটা কলারোয়া, এলাকায় ব্যাপক ভাবে পূঁইশাক চাষ হচ্ছে। গত কয়েক বছর যাবৎ দেবহাটা আশাশুনীর চিংড়ী ঘেরের ভেড়িবাঁধে পূঁইশাক চাষের বিপ্লব ঘটেছে। চিংড়ী ঘেরের ভেড়িবাধ পতিত জমির অংশ হিসেবে পরিচিত অথচ সেই ভেড়িবাঁধ পুইশাকের সতেজ সবুজ, লালশাকে, ঝকঝকে ডোগা এগিয়ে চলেছে। প্রতিদিন মন কি মন পূঁইশাক কাটছে চাষীরা, কয়দিন পর আবারও সেই কাটাস্থান দিয়ে ডোগার জন্ম নিচ্ছে, পুইশাকের ডোগা রোপন করলে অতি সহজেই গাছের জন্ম সৃষ্টি হয়। চাষীরা জানান পুইশাক ক্ষেতে জো না থাকলে পানি সেচ দিতে হয় আর উক্ত পানি সেচ যেন কোন ভাবেই জলাবদ্ধতার সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইতিপূর্বে শুধুমাত্র স্থানীয় পর্যায়ের সার অর্থাৎ গোবর খইল, বর্তমান সময়ে বানিজ্যিক ভাবে পূইশাক চাষে ইউরিয়া, টিএসপি সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। সব মিলে পুইশাক চাষে অনেকে আর্থিক ভাবে স্বচ্ছলতার মুখ দেখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com