বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস ২০২৩ পালিত হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল বেলা ১১টায় সদর হাসপাতালে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: আছাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহমেদ, অর্থপেডিক্স কনসালটেন্ট ডাঃ হাফিজউল­াহ, গাইনী কনসালটেন্ট ডা: ফারাজানা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ জয়েন্ত সরকার, ডাঃ সাইফুল আলম, ডাঃ তামিম হোসেন, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এসকে অশোক নেওয়াজ, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, জেলা ইপিআই সুপার সৈয়দ মিজানুর রতমান, স্যানেটারী ইন্সপেক্টর রথিন্দ্র নাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন সহ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস পালন করেন। এর পূর্বে সিভিল সার্জন অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com