শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বিশিষ্ট ব্যবসায়ী জিএম নুরুল ইসলাম রনির দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশিষ্ট ব্যবসায়ী নাসিব সভাপতি মরহুম জিএম নুরুল ইসলাম রনির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের অদূরে কৈখালী মাদ্রাসা মাঠে জানাযার পূর্বে বক্তব্য রাখেন সদর আসনের আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সহকারী কমিশনার পলাশ আহমেদ, মরহুমের ভাই আলহাজ্ব কামরুল ইসলাম, পুত্র সাকিব হোসেন, কৈখালী মসজিদের ইমাম মাও: লুৎফার রহমান, মসজিদের সাধারন সম্পাদক কবির হোসেন, বিসিকের উপ ব্যবস্থাপক গোলাম সাকলাইন, ব্যবসায়ী আশিক মামুদ, সহ অনেকে। বক্তারা মরহুম নুরুল ইসলাম রনির কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করে। রনি ভাই ইনকিউবেটর ম্যাশিন উৎপাদন ও বিপনন মাধ্যমে পল্ট্রি খামার ব্যবসা সমগ্র বাংলাদেশ সমৃদ্ধ করেছে। শুধু তাই নয় রনি প্লাউড ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠানটি ব্যবসায়ী ক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন। ব্যবসা ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয় তিনি কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। পরে মরহুমের ভাই নুরুল আমিন জানাযার নামাজ পড়ান। জানাযা শেষে লাশ বাড়ির পাশ্ববর্তি পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় মরহুমের আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com