মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ভেজাল মধু প্রস্তুত করার ১ কারিগরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড \ ১০ মন মধু জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ভেজাল মধু প্রস্তুত করার ১ কারিগরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাদা প্রাপ্ত শাহজাহান গাজী শ্যামনগর উপজেলার বাসিন্দা। জানা গেছে, শ্যামনগর উপজেলার বাসিন্দা আব্দুল বারীর পুত্র মোহাম্মদ নুর আলম মুকুল শহরের সুলতানপুর এলাকায় পিএন ব্যায়াম ল্যাবরেটরি স্কুলের সামনে বাসা ভাড়া নেন। ওই বাসায় চিনি কেমিক্যাল ও রং মিশিয়ে করে ভেজাল মধু তৈরি করে। পরবর্তীতে ওই মধু ঔষধ কোম্পানি ও কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল বেলা সাড়ে ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শাহানাজ তানভীর, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সহ পুলিশের একটি টিম ওই বাসায় ভেজাল বিরোধী অভিযান চালায়। এ সময় ভেজাল মধু তৈরীর কারিগর শাজাহানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে মালিক বকুলকে আটক করা সম্ভব হয়নি। একই সাথে কারখানা থেকে ১০ মন ভেজাল মধু জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com