শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় মোটর যানের উপর মোবাইল কোর্ট পরিচালনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের মনিটরিং মোতাবেক বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ধারাবাহিক ভাবে তিন দিনে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ১৭ টি মামলার বিপরীতে ৭ হাজার ২’শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়। জানাগেছে, সাতক্ষীরার বিভিন্ন সড়কে নিয়মিত যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে বৃহস্পতিবার বিকালে শহরের লাবসা বাইপাস সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের মধ্যে ৩ টি মামলার বিপরীতে ৯’শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে শুক্রবার বিকালে শহরের বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১১ টি মামলার বিপরীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শনিবার শহরের বিনেরপোতা এলাকাতে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ টি মামলার বিপরীতে ৩ হাজার ৩’শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করে হয়েছে। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস শুভ্র, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ও মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com