বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রতিষ্ঠান মৌচাক সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মৌচাক সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড মোঃ আব্দুল বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, সহ-সভাপতি ড মোঃ রবিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমী সাধাঃ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহিদুর রহমান, সাধাঃ সম্পাদক ম-জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধাঃ সম্পাদক মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, সহ-সাহিত্য সম্পাদক মোঃ রফিকুল বারী, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুছা করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, শফিকুল ইসলাম, শেখ মিফতাহুল জান্নাত, শেখ শাম্মী আক্তার রিতা, শফিউল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কমিটির নবাগত সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা ও নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করে নেন। অনুষ্ঠানে মৌচাক সাহিত্য পরিষদ কে এগিয়ে নেয়া লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রয়াত কবি সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধাঃ সম্পাদক কবি আবদুল ওহাব আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com