মীর আবু বকর \ সাতক্ষীরায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি চিরন্তন সত্য রীতি। কিন্তু এবারের ঈদে বৈরী আবহাওয়ার কারণে সেই আনন্দ মলিন হয়ে যায়। জেলার আবহাওয়া প্রতিকূলে থাকায় অধিকাংশ ঈদের জামাত মসজিদে আদায় করেছে মুসল্লিরা। ঈদের জামাতশেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান মুসল্লিরা পশু কুরবানী করেন। পশু কোরবানির জন্য মূলত ঈদুল আযহার জামাত দ্রুত সময় শেষ করে বাড়িতে ফেরেন। পশু কুরবানীর পর ধর্মীয় বিধান অনুযায়ী মাংস ইয়াতিম মিসকিন সহ আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করেন। বৈরী আবহাওয়ার সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করা সম্ভব হয়নি। তবে জেলার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় একাডেমিক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৮ টায় ঈদুল আজহার দ্বিতীয় জমায়েতে নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাতে অংশ নেন, জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন,কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধাঃ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী সহ রাজনীতি দলের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা পাশাপাশি বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা জামায়াতে অংশ গ্রহণ করেন।জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন।