শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় লাঙ্গলে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় পথ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন আ’লীগের আয়োজনে গতকাল রাতে সদরের আবাদের হাট বাজারে ইউনিয়ন আ’লীগের সভাপতি তাপস আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’রীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাছুম, শ্রম সম্পাদক ফারুক হোসেন, বক্তারা আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলেগিয়ে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এসময় আ’লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। এরপূর্বে পর্যায় ক্রমে সদরের আলীপুর, ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নে লাঙ্গল প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com