সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় লেকভিউ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে বলাকা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় লেকভিউ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতনরী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্যোগে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ফাইনাল খেলা তুফান স্পোটিং ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্র মধ্যে অনুষ্ঠিত হয়। তুফান স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৯৪ রান করে। জবাবে বলাকা ক্রীড়া চক্র ১৯.৫ ওভারে ৯৫ রান করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বলাকা চক্রের বিল­াল ও ম্যান অব দ্যা সিরিজ হন তুফান স্পোটিং ক্লাবের মুরাদ হোসেন। খেলায় অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর তানজির আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, লেক ভিউ প্রথম বিভাগ লীগের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, সাইদুর রহমান শাহিন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স ম সেলিম রেজা, মির্জা মনিরুজ্জামান কাকন সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com