রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহিদ বুদ্ধি জীবী দিবস ২০২৩ পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদাউস, অতি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল ইসলাম, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, জেলা শিক্ষা অফিসার মো: শাহাজান কবির, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, বক্তরা বলেন, বাংলাদেশ নিশ্চিত বিজয়ের জানতে পেরে পাকিস্তান সরকার সহ তাদের দোষরা ১৯৭১ সালে এদিনে পূর্ব পাকিস্তানের শিক্ষীত, বুদ্ধিজীবী, রাজনৈতিক দলের প্রথম সারীর নেতাদের তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাঙ্গালী জাতিকে মেধা শূণ্য করা। তারা বহু মানুষকে হত্যা করেছিল কিন্তু তাদের মনের আসা পূরন হয়নি। আমরা দেশের জন্য জীবন দানকারী ঐ বীর যোদ্ধাদের কখনও ভুলবো না। দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com