বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় শান্তিপূর্ণ এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন \ অনুপস্থিত ৪৭৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

মাছুদুর জামান সুমন/ মীর আবু বকর \ সারা দেশের ন্যায় সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলার কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুপস্থিত ছিলেন ৪৭৬ পরিক্ষার্থী, এর মধ্যে এসএসসি ১৭৫, ভোকেশনাল ২৫ ও দাখিল ২৭৬ জন পরিক্ষার্থী। পরীক্ষা শুরুর আধা ঘন্টা পর সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কয়েকটি কক্ষ পরিদর্শন শেষে দৃষ্টিপাতকে জানান, নকল মুক্ত পরিবেশে সুন্দর ভাবে পরীক্ষা হচ্ছে। জেলায় ৪৭টি কেন্দ্রে ২৩,৪৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা রয়েছে। সকল কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন ট্যাগ অফিসার কেন্দ্র মনিটরিং করছেন। তিনি আরো বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকার কঠোর নজরদারি রেখেছে। এটি শিক্ষা বিভাগের একটি অর্জন। যদি কোন কেন্দ্রে শিক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের পড়াশুনা মনোনিবেশ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে অনিয়মের চিন্তা নিয়ে প্রবেশ করলে নিজেই ক্ষতিগ্রস্থ হবে। কক্ষ পরিদর্শকের সঠিক দায়িত্ব পালনের জন্য পরীক্ষার পরিবেশ সুন্দর রয়েছে। আগামীতে বাকী পরীক্ষা গুলি এমনি ভাবে সম্পন্ন করা হবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com