মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় শিক্ষার্থীদের পাঠদান করলেন চেয়ারম্যান কবির হোসেন মিলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোটার \ সাতক্ষীরায় শিক্ষার্থীদের পাঠদান করলেন ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলার বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের পাঠ দান করাতে দেখা গেছে আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন কে। জানা গেছে, শিক্ষা জাতীর মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া কোন জাতী উন্নত হতে পারেনা এই চেতনাকে ধারণ করে সকলের জন্য সুশিক্ষা নিশ্চিত করণের জন্য দীর্ঘদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান মিলন।তারই ধারাবাহিকতায় গতকাল সকালে আকস্মিক বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসায় যান। এক পর্যায় শিক্ষকদের সাথে আলোচনায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে চেয়ারম্যান কবির হোসেন মিলন মাদরাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংকের ক্লাস করান। এ সময় চেয়ারম্যান মিলন বলেন, বতর্মান সরকার শিক্ষা বান্ধব যার কারনে প্রতিটি বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেয়া বাধ্যতামূলক। সুশিক্ষিত মানুষ দেশের কল্যাণে কাজ করে এবং জাতীকে সঠিক পথে নিয়ে যায়। সমাজে আলো ছড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরো আন্তরিক হওয়ার কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার রমজান আলী, সহকারি শিক্ষক গোলাম সরোয়ার, আব্দুল্লা আল, আযম ফারুক, মোজাফফর হোসেন, জহুরুল হক, মাওলানা আব্দুস সামাদ প্রমূখ। উল্লেখ্য চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন আমি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়ানোর দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। এই কর্মকাণ্ড শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com