শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বৈশি^ক জলবায়ু কর্ম সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে শহরের পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে আম ও পেয়ারা গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এজন্য আমাদের প্রত্যেককেই বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্চা করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, পিএন বিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ মামুন বিল্লাহ ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনজুরুল হক। আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য পরশ মনি, তামিম হোসেন, সাহেদ, শাহিনুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com