শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মীর আবু বকর \ সাতক্ষীরায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার বাটকেখালি এলাকায় গতকাল সকাল সাড়ে ৯ টায় স্কুল চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক শাহানা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল বাসেত, জেলা সমাজসেবার ডিডি সন্তোষ কুমার নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের,সহকারী শিক্ষক রুস্তম আলী, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সেলিম হোসেন, শাহনাজ পারভিন, জগন্নাথ ঘোষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য অত্র স্কুলে চার রুম বিশিষ্ট আধা সেমি পাকা ঘরের উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com