স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, খুলনার আয়োজনে দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচারক মোঃ আক্তার হোসেন, জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ আতিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মুশিদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য যথাক্রমে আব্দুর রব ওয়াছি, শেখ মুশফিকুর রহমান মিল্টন, রেজাউল ইসলাম, ইছহাক আলী, রেবেকা সুলতানা প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উর্দ্ধতন কর্মকর্তা, সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন দুর্নীতি দমক কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ।