স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী জাতীয় ভুমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপক্ষকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর ভূমি অফিসের উদ্যোগে কালেক্টরেট চত্বরে গতকাল সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরডিসি মোঃ মহিউদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন সহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা। ভূমি সেবা সপ্তাহের স্টল থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হচ্ছে। করে বিশেষ করে এখানে কি নামজারি অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। ভূমি সেবার কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।