মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোটার ॥ সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (আই সি টি) মোঃ সারোয়ার হোসেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ কালে বলেন, প্রতিবন্ধী শিশুদের খেলা-ধুলা ও প্রশিক্ষনের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কোনো ভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেক প্রতিভা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ডিডি সন্তোষ কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা, অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তর, সহকারী শিক্ষিকা রুমা রানী, অফিস সহকারী মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম ও নুরুজ্জামান। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com