মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সফল করার লক্ষে জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: আগামী ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের উদ্যোগে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সহ জেলা আ’লীগ, উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন আগামী ২৩ সেপ্টেম্বর নলতা কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সভা সফল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com