সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সড়কে ভারতীয় নাগরিক দম্পতি নিহতের ঘটনায় র‌্যাবের হাতে ট্রাকচালক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক দম্পতি নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার চালতাবাড়ীয়া গ্রামের বাসিন্দা মৃত কাউছার আলী খাঁ পুত্র ট্রাক ড্রাইভার মোঃ রেজাউল করিম (৩৮) ও মোঃ ফজর আলী গাজীর পুত্র হেলপার মোঃ ইয়াকুব হোসেন(২২)। শনিবার গভীর রাতে জেলার কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। গতকাল বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির কমান্ডার এএসপি নাজমুল হক জানান, শনিবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টে ইঞ্জিনিয়ার দম্পতি নিহত হন।গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজীব।এ বিষয়ে ভিকটিমের আত্বীয় বিরেন সাহা (৬২) বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে কালিগঞ্জ থানা এলাকায় তাদের আটক করে। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com