বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে রোড শো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে সড়কে সচেতনতা ও দুর্ঘটনা হ্রাসকল্পে বিশেষ সচেতনতামূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে সহ বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর। সময় অন্যদের মধ্যে ট্রাফিক বিভাগ, মালিক, শ্রমিকসহ বাসটার্মিনালের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। রোড শোতে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com