সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের উদ্ধার করা টাকা মালিকদের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিলেন জেলা পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আয়োজনে গতকাল বেলা ১১ টায় পুলিশ লাইন ডিলসেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। তিনি ভুক্তভোগীদের মাঝে হারানো মোবাইল ও টাকা প্রদান করে বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের নিরাপদে রাখতে পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বিপদের খবর পেলে বন্ধু হিসাবে পুলিশ প্রথমে আপনাদের পাশে দাঁড়ায়। যাদের মোবাইল ও টাকা হারিয়েছে তারা হয়তো পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের আপনার মোবাইল ও টাকা ফেরত দিতে সক্ষম হয়েছেন। মোবাইলসহ সকল শখের পণ্য আপনার নিরাপদে রাখার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, মে ও জুন মাসে হারানো ১৪৩ টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৫ হাজার টাকা। এই কাজ বাস্তবায়নে সহায়তা করেছেন জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এম জে সোহেল, জেলা পুলিশের (ডিআইও১) শেখ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com