স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় হার্ডওয়ার বিজনেস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আট রমজান শহরের রাজার বাগান সরকারী কলেজ মোড়স্থ সরদার কমিউনিটি সেন্টারে হার্ডওয়ার বিজনেস সোসাইটির সভাপতি মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের পরিদর্শক মো: মুর্শিদ আলম, তিনি বলেন, সাতক্ষীরা হার্ডওয়ার বিজনেস কো অপারেটিভ সোসাইটি একটি সুন্দর সমিতি। তারা সমিতির কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনার পাশাপাশি প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। তার মধ্যে উলেখযোগ্য পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল। তিনি হার্ডওয়ার সমিতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর ইসলাম রনি, মোরশেদ মোল্যা, মজিবার রহমান ময়না, শেখ নূর আহমেদ লাল্টু, মো: শাহ আলম, নজরুল ইসলাম, শহিদুজ্জামান সাঈদ, গিয়াস উদ্দিন লিটন, আহাদ বিন শাহী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মীর তুহিন হাসান।