বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা আলম সাধু থেকে পড়ে ১ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আলম সাধু থেকে পড়ে গিয়ে ১ বিদ্যুৎ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালতলা এলাকায় ঘটে। নিহত খুরনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল আলিমের পুত্র রাসেল হোসেন (২৭)। নিহতের সহকর্মী রনি মোড়ল জানায়, তারা কালিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সংযোগেড়র কাজ করছিল্ গতকাল কালিগঞ্জ আলম সাধু নিয়ে বিুদ্যৎ সরঞ্জাম নিতে পাটকেলঘাটায় যাচ্ছিল। সদরের তালতলা এলাকায় পৌছারে আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে রাসেল ছিটকে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এ বিষয়ে সদর থানার ওসি মো: মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আলম সাধু নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে রাসেলের মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় সুরাত হাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com