স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। গতকাল মহান সপ্তমীতে মন্ডপে মন্ডপে ছিল ভক্তদের ভীড়। সকাল থেকে মন্ডপে আসতে শুরু করে ভক্তরা। এক মন্ডপ থেকে অন্য মন্ডপে ছুটে যান পরিবার পরিজন নিয়ে। দূর্গোৎসব বাঙ্গালীর সর্বজনীন উৎসব হওয়ায় সকল শ্রেনীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মন্ডপে চলছে পূজার আচার অনুষ্ঠান। ঢাক, ঢোল, কাশি, বাশি, শঙ্খ আওয়াজে প্রতিনিধি সৃষ্টি হচ্ছে। সাথে আছে ধুপের সুঘ্রান আর উলু ধনি। প্রশাসনের কড়া নজর দারিতে চলছে পুজার সকল কার্যক্রম। সব কিছু মিলিয়ে সাতক্ষীরা জেলার ৬০৫টি মন্ডপে ব্যাপক উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ মহা অষ্টমী উদযাপিত হবে। রাতে সদরের ফিংড়ি পূজা মন্ডপ পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার, ফিংড়ি ইউপি চেয়ারম্যান লুৎফার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।