রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল কলেজ মিলনায়তনে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ হুমায়ুন কবির। অধ্যক্ষ মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান সহ শিক্ষক ও অভিভাবকরা। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে অধিকতর উচ্চতায় পৌছেছে এমন মন্তব্য করেন অভিভাবকরা। প্রধান অতিথি ও পরিচালনা পর্ষদ র্সভাপতি উপস্থিত অভিভাবক, শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমরা আমাদের সর্বাত্মক সেবা, আন্তরিকতা এবং দায়িত্বপালনে অতি দায়িত্বশীল থাকতে যেন সামান্যতম কৃপনতা না করি। পরিচালনা পর্ষদ সহ আগত অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ জেসমিন জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com