রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপি নেতা এড. সরদার আমজাদ হোসেন আর নেই। তিনি গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে (ইন্নালিল্লাহি………..রাজিউন)। সাতক্ষীরা বারের সাবেক সাধারন সম্পাদক এড. আমজাদ হোসেন দীর্ঘ দিন লিভার থিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স (৬৫) বছর। তিনি ১ পুত্র, ২ কন্যা, স্ত্রী, নাতী, নাতনী, সহকর্মী, শুভনার্থী সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুমা মরহুমের জানাযা সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. তারিক ইকবাল অপু, উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি এড. স.ম সালাউদ্দিন, এড., শহিদুল্লাহ, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী, এড. আজিবার, এড. এড. মোস্তফা জামান, এড. আকবর আলী, এড. শেখ সাঈদুর রহমান, এড. আল মাহমুদ পলাশ, মো: কামরুজ্জামান রাসেল ও সাতক্ষীরা বারের আইনজীবী, স্থানীয় মুসল্লী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে লাশ মরহুমের গ্রামের বাড়ি কালিগঞ্জ ভাড়াশিমলা পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন কোট মসজিদের ইমাম মাও: মো: আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com