স্টাফ রিপোর্টার ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির নির্বাচন ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে গতকাল বেলা ১১টায় আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এড. এসএম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জর্জ কোটের পিপি এড. আব্দুল লতিফ, পিপি এড. শম্ভু নাথ সিংহ, অতি: পিপি এড. আব্দুস সামাদ, এড. আজহারুল ইসলাম, এড. ওসমান গনি, এড. সিরাজুল ইসলাম। এসময় আওয়ামী আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।