শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ শত পিচ ইয়াবা সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলাম (২১)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গতকাল রাতে কালিগঞ্জ থানার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদারের বাড়ির সামনে রাস্তার উপর হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী হাফিজুল কে আটক করে। গতকাল তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গি নাশকথা কারীদের গ্রেপ্তারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com